সবাই হও আনিসা নাসরীন · Poems · 2016-07-18 · 652 views তোমাকে আলাদা হতে হবে না তুমি সবাই হও ভিন্ন চমক দেখাতে হবে না তুমি সবাই হও হীরের মাপে মান ভাঙাতে হবে না তুমি সবাই হও চাইনিজ,স্প্যানিশ খাওয়াতে হবে না তুমি সবাই হও। এক চিলতে ছাদের মাঝে তুমি শুধু আমারই হও। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)