কোন মানে নেই আনিসা নাসরীন · Poems · 2016-06-18 · 678 views তুমি তো জানো সাঁতার না জেনে ডুবে যাওয়ার কোন মানে নেই। তুমি তো জানো ক্ষুদ্র আমায় ভালবেসে হারিয়ে যাওয়ার কোন মানে নেই। তুমি তো জানো নোনা লাগা কাজলে পাত্তা দেবার কোন মানে নেই। তুমি তো জানো আমায় রেখে সাথে নিজেকে হারানোর কোন মানে নেই। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (11)