কবিতার খাতা
পড়ে আছে কবির টেবিলে
কবি অচেতন, এক কেবিনে
হাসপাতালে, কেউ এখানে
পড়েনা কোন কবিতা
প্রেসক্রিপসন গুলো
ডাক্তারের টেবিলে
পড়ে আছে কবিতার মত
অর্ধচেতন কবির চোখে ।
চারিদিকে রূগীর আর্তনাদ
ব্যথিত কবিতার কোরাস
হাসপাতালেও কবিতার চাষ!
কবি চশমা খুলে চোখ মুছে
ভাল করে চেয়ে দেখে
চল্লিশোর্ধ এই সেবিকাটি
আর কেউ নয় তারই
হারানো সেই হৃদয়ের
কবিতাখানি দাড়িয়েছে
মুখোমুখি।
যাকে খুজে খুজে
ভেবে ভেবে বার্ধক্য
এসে ঘর বেধেঁছে
শরীরে তার ।
মুহূর্তেই কবি
সুস্থ আগের মত
ফিরে পেয়ে বল
যেন
ফিরে গেল অসংখ্য
কবিতার
জগতে আবার ।
Comments (9)