আঘাতে নয় বন্ধু,
ভালবেসে শুধরে দিও
তোমার কাছে টেনে নিও
পরম আদরে ।
কটুক্তিতে নয়
সুন্দর সম্ভাষনে
নরম ভাষার সুরে
গ্রহণ কোরো সাদরে ।
মিথ্যাকে সত্য দিয়ে
অশ্লীলকে শালীনতা দিয়ে
বন্ধু রুখে দিও ।