কেউ আজ শোনেনা কারো কথা
সবজান্তা শমশের সবাই আজ
নেই কাজ যেন খই ভাজ !
এমনি পৃথিবীতে সত্যেকে
খোঁজে কয়জনে ।
সবাই যেন মহারাজ
সবার কথায় শুধু ঝাঁঝ
মহাসত্যেকে শুনে-
যেন মাথায় পড়ে বাঁজ ।
উঠে গেছে শরম-লাজ
উল্লুকপনা, বেহায়াপনার তাজ
আমাদের মাথায়,
ছাড়িয়া নামাজ!
আমাদের কপালে আজ
পড়িয়াছে ভাঁজ, গভীর চিন্তার
রেখা দেখা দিয়েছে
স্বীকার করিতে তবু
কেউ কেউ নারাজ!
দরাজ কন্ঠে ঘোষনা করি তবু
একদিন হবেই হেথা ”সত্যের রাজ” ।
Comments (6)