আমার জন্মশতবার্ষিকী উপলক্ষে
একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করবো ভাবছি।
কালে কালে বেলা তো কম গড়ালো না।
বেঁচে থাকতে কিছু আড়ম্বর হোক না!
ক্ষতি তো বিশেষ কিছু নেই।
সবাইকে ভরপেট খাওয়াবো এক বেলা।
শত হলেও এ আমার জন্মশতবার্ষিকী ।
একশটা স্বপ্ন, আর একশটা হাসি,
আর একশটা শখের কুরবানী দেবো।
মুন্সীগঞ্জ থেকে আনবো বাবুর্চী জাইদুলকে
বিশাল হবে খানাপিনার আয়োজন।
আপনারা নিমন্ত্রিত রইলেন সকলে
বেঁচে থাকতেই দেখে যাই
আমার একশটা স্বপ্ন, হাসি আর শখগুলোকে
আপনারা কেমন আয়েশ করে খান।
ধন্যবাদ।
নূর
Comments (7)