নাহ্! নমেরার আর সহ্য হচ্ছে না।টিভি খুললেই মানুষের হাহকার,আগুনে ঝলসানো চিত্র দেখে বুকের ভিতর যে আগুন জ্বলছে তা কোন ভাবেই নিভাতে পারছে না। কেন এমন হচ্ছে, যে দেশটাকে নিয়ে তার এত অহংকার এত গর্ব তার প্রতিচ্ছবি কেন এমন হল? কেন রাজনীতির বিভৎস ভয়ংকর দৃশ্য দেখতে হয় বার বার? তারা কি মানুষ না? তাদের হৃদয় কি কেঁপে উঠে না মানবতার চিৎকার শোনে? ক্ষমতার মোহ কি এতই অন্ধ!!!
এসব নমেরা বুঝতে পারে না। সমঝোতা করলেই তো সব সমাধান হয়ে যায়।হরতাল,অবরোধ,ককটেল আর হাজারো মানুষের আর্তনাদ থেমে যায়।এই ছোট কাজটা কি করতে পারে না উপরের তলার মানুষগুলো।। নমেরা নির্বাক,কিন্তু তার মনের জ্বলন্ত আগুন কেবল বেড়েই চলেছে। এবার কিছু করতে হবে আর বসে থাকা যায় না!
Comments (12)