মনেরে কহি লাজে
সারাটা জীবন
বৃথা রহিলি
রঙ তুলির-ই মাঝে।
না আঁকি তরু ছায়া
অকারণে শুধু
তৈরী করিলি
তার-ই তরে মহামায়া।
হবে কীরে আঁখিজলে?
মনচোরা যত
হিসেব কষিলি
আজি গেল বিফলে।
মালা গাঁথি ও-ফুলে
বলে যা...!
কত রহিবি?
আর কতক ভুলে।
দেখি কোন্ ঝড়?
কবে বদলাবি
কিসে সুধায়িবি
ওরে ও নিশাচর।।
Comments (5)