বালিকা নুফরাত জেরীন · Poems · 2016-01-18 · 1004 views বালিকা তোমার মন কী ভাবে সারাক্ষণ ? কার বিরহ শোকে দাওনা কাজল চোখে ? আলুলায়িত কেশ অপরিপাটি বেশ । কাকে পাবার আশা বাঁধছে বুকে বাসা ? দু’চোখে কিসের ঘোর দু’কূলে জাগায় ভোর । কে জানে কোন সুরে ফের দাঁড়াবে ঘুরে ! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)