এক দুই তিন
আসবে সুদিন।
চার পাঁচ ছয়
স্বপ্ন বিক্রি হয়।
সাত আট নয়
মানুষ চেনায় দায়।
দশে দশ
হলাম পরের বশ।
এগারো বারো তেরো
এগিয়ে চল আরও।
চোদ্দ পনের ষোল
দেশ জাগিয়ে তোল
সতের আঠারো ঊনিশ
সার সত্য জানিস্।
বিশে বিষে বিষক্ষয়
হবে মানুষেরই জয়।
এক দুই তিন
আসবেই সুদিন।
রচনাকাল.....….....১০/১০/২০২০
Comments (8)