আবারও
নতুন জেগেছে ধর্ম-ব‍্যসায়ী।
চলছে ইঁট-পাথরের মোহনীয়
আবেশে রক্তের হোলি খেলা।
কে রাবণ আর কেই বা রাম,
মানুষেরই সৃষ্ট;
পূজিত কেউ, ঘৃণিত অন‍্যজন।
ইতিহাসের তোয়াক্কা করিনা।
শুধুই বিভেদেরই প্রাচীর তুলি।
চলছে, চলবে।



রচনাকাল..../// ০৮ আগষ্ট ২০২০