একলা চলার পথে
সাদা দেহ খুলে,
যায়নি তার বন্ধুকে ভুলে
জমা করেছে অগোছালো কথা,
দুঃসময়ে হারায় অনেক আপনজন
পাওয়া যায় তাকে পাশে
সময় দেয় সারা নিশি ক্ষণ।
সুখে দুঃখে লেখা থাকে
কতশত স্মৃতি,
দুজনের মাঝে গড়ে উঠে
সখ্যতা আর প্রীতি।
নির্বাক হলেও সে
বিশ্বাসঘাতক নয়,
তার মতো বন্ধু এ ধরাতে
কয়জনেরই হয়।
Comments (0)
No comments yet. Be the first to comment.