তুমি ঠিক জীবন্ত মরুভূমির মত ।
মনে হচ্ছে তোমার বুক চিড়ে বয়ে যাবে
উত্তাল ঢেউয়ের রাক্ষসী স্রোতধারা,
রক্তাক্ত কুয়াশার চাদরে আবৃত আমি
থরথর কম্পন তনু , সিক্ত চোখের তাঁরা ।
কলঙ্কিত স্বপ্নের আচড়ে
আহত আমি,
তবু তোমারি প্রতীক্ষায় হয়েছি
অভিশপ্ত রজনীর নিঃস্বঙ্গ প্রহরী ।।