।।।। বিক্ষিপ্ত কথা মালা।।।।
++++++++++++++++
বাতাস লাগলেই কর্পূর উধাও,
স্বপ্ন উধাও, বাস্তব কষাঘাতে
হাসি খুশি মুখশ্রীর আড়ালে,
সদাই ঢাকে অমাবস্যা আঁধারে ।

এ কোন ধরাতে পাঠালে প্রভু,
কোন যন্ত্রনায় পেষ মোরে,
চারিদিকে এত অবিশ্বাসের ধোঁয়া
এখানে রবো কেমন করে।

কি কর্ম সম্পাদনে তুমি,
পাঠালে এ ভবতরে,
তোমার ধর্ম কথা বাদ দিয়ে আজ
ওরা নিজের কথায় ধর্ম বোঝে।

শান্তির নামে এ কোন প্রহসন,
তোমার এ জগত পরে,
অশান্তির কল কাঠিতো
তোমারই সৃষ্টি নাড়ে চাড়ে।

প্রিয়জনের দূরত্ব আজ,
বুকে বাজে বিধুর হয়ে,
রাত্রি আমার যায় চলে যায়,
র্নিঘুমতার অন্তরালে।

চারপাশে আজ নেই কো কেহ,
দুঃখের দিনের সাথী হবে,
সন্তানেরা দূর দেশে তে
কষ্ট নিয়ে জীবন গড়ে।

জীবন বীণার তার যে প্রভু,
কখন ছেঁড়ে ভুলের মাঝে,
সূর যে আমার যায় মূর্ছিয়ে,
জগতের এই ঘূর্ণিপাকে ।
++++++++++++
# নিরব নির্বাসন।
# ঢাকা_১৩/০৩/২০২০।