।।। দহন ।।।
-----------------------------------.
অ- গোছালো ঘর দোর,
বিছানা পত্র, আসবাবপত্র সবই,
অ- গোছালো বেশ ভুষন,
বৈরী জীবন যাপন,
উদভ্রান্ত চেহারা আর র্নিঘুম চোখ।
ব্যাথাতুর হৃদয়, ক্লান্ত চরণ,
এলোমেলো মন, অসাড় জীবন,
একাকী আনমনে
একা পথের সাথী হয়ে,
নিজের সাথে আজ
করি বোঝাপড়া,
অপেক্ষায় দিন গোনা ,
এদিক ওদিক খোঁজা,
যদি পেয়ে যাই আমি
তোমার নাগাল।
ইশ্বরের পা ছুঁয়ে, নতজানু হয়ে,
চাওয়া তো শুধু ছিলো
একটাই আমার।
যত দূরে তুমি আছো,
যেখানেই তুমি থাকো,
সদা তিনি রাখেন যেন,
তোমায় ভাল।।।
__________.
নিরব নির্বাসন।
সকাল, ঢাকা – ২৯/১১/২০১৯
Comments (4)