সারাদিন অঝোর ধারায় ঝরছো তুমি
বৃষ্টি, ভেজা মাটির গন্ধে মাতোয়ারা মন
বলছে কাছে আসো.
ভিজতে চায় পাগল মন
ময়ূর পেখম মেলে
মেঘ গুর গুর,গা ছমছম
সব কিছুই ভুলে.
ঝোড়ো হাওয়াই উদাস বাউল
পথ খুঁজে না পায়,
পাখিরা সব আনন্দেতে
গানটি গেয়ে যায়.

বৃষ্টি মানে প্রেমের নেশা
রোমান্স ভরা দিন
বৃষ্টি মানে নতুন করে
কবিতা লেখার দিন.