প্রেমানুভূতি
বইছে বসন্ত বাতাস
মাতাল হাওয়ায় দুটি চোখ
চারিদিকে শুধু তাঁরই দেখায়
এ যেন খোলা আকাশে
ভরা পূর্ণিমা দেখা পাই
সুখানুভূতি
ফাগুনের আগুন লেগেছে মনে
আমার পাশে তোমায় পেয়ে
তোমার আঙুলে আমার আঙুল
পৃথিবী পেয়ে গেছি আমি
দুঃখানুভূতি
ভরা পূর্ণিমা রাত
আকাশের ওই চাঁদ
তুমি দূর আমি দূর
বহুদূর বহুদূর, মাঝে দীর্ঘশ্বাস।
Comments (0)
No comments yet. Be the first to comment.