পড়া পড়া করবো মোরা
আমরা নই ছোট্টো সোনা
শিখবো যত জানবো তত
হবো একদিন তোমার মতো ।
ফুলের কুঁড়ি ফুটলে পরে
ফুলের সৌরভ যায় ছড়িয়ে ।
শিশির ভেজা ঘাসের ডগায়
শিশির কণা ডিগবাজী খায় ।
ছোট্টো ছোট্টো পথ চলায়
উৎসাহ আর সাহস বাড়ায় ।
বিশ্বপ্রানের দরবারে মোদের চর্চা হয় ,
করবো মোরা বিশ্বজয় !
Comments (11)