।।শরীর হবে ঘাস---
জীবনের ওপারে;
প্রেমিকা থাকবে কি?
দেহ খাবে মাটি---
তরল মাংসের স্বাদ;
তুমি পাবে নাকি!
প্রেম-ভালবাসা-ঘৃণা-ক্রোধ,
কোন বৃক্ষে ফোটাবে ফুল;
কোন তরু তার কান্না লুকাবে,
নিপাত হবে নাকি?
ঝরাপাতার কঙ্কাল সব---
ব্যথিত চিন্থ রবে,
নীল কাগজে লাল কলামে;
তোমায় লেখা হবে।।
Comments (2)