শ্যামল ছায়ায় মৃদু-মন্দ বাতাস
মেখে গাত্রে
একলা পথে হেঁটে যাই আমি
নীরবে-নিভৃতে ।

এ যেন মেঠোপথ জীবনের !
কত সখ্য হয় সময়ের সাথে
তবু ছিঁড়ে যায় বাঁধন
সময়ের স্রোতপ্রবাহে ।

স্মৃতিরা উঁকিঝুকি দেয়,
হিয়ার গভীরে গুমরে ওঠে হাহাকার
কষ্টগুলো দেয় মেঘের গর্জন,
সুখের আশাগুলো বিজলী হয়ে চমকায়
তবু চলতে থাকি একলা আমি
নীরবে-নিভৃতে...