হাতি ওড়ে আকাশে
পাখি খায় ঘাস
মাছেরা ডাঙায় উঠে
নেয় যে নিঃশ্বাস ।
হরিণের পায়ে ব্যেথা
চালাচ্ছে সে কার
এই দেখে জিরাফ ভায়া
দিচ্ছে চিৎকার ।
ছাগলের এক থাবায়
মারা গেছে চিতা
এযুগেও দেখছি আমি
কত সতী সীতা ।
মহিলারা বয়কট
করেছে P.N.P.C
তাই দেখে ব্যাঙ সোনা
করেছে যে হিসি ।
বাক্য হয়েও এগুল যেন
বাক্য যে নয়
ভাল হত ,যোগ হত যদি
আরো গোটা কয় ।
যেমন ধরুন
বাংলাদেশের উন্নতিটা হবে
সবাই তাদের আপন পদে
সৎ ভাবে রবে ।
রাজনীতিটা পেশা নয়
মহৎ একটি কর্ম ।
মানুষের সেবা করা
মানুষের ধর্ম ।
হতাম যদি মেমবার আমি
ব্যাকরণ অথরিটির
দিতেম এদের যোগ্যতাহীন
বাক্যের স্বীকৃতি ।
ভেবনা হয়েছে মতিভ্রম
বা মস্তিষ্কের বিকৃতি ,
সুন্দর দেশের আশা যেন
আমার কাছে স্মৃতি ।
Comments (10)