আজ ঘুম ধরেছে চোখের পাতায়
হিসেব বাকি জীবন খাতায়,
আজ রাত্রি ঘুমবো আমি
ডাকিস নারে কেহ ।
কাল মরন হলে দেখতে পাবি
আমার নিথর দেহ ।
থাকবি পাশে ডাকবি আমায়
শুনবনাক হায় ,
দেখবি আমার নিথর দেহ
দিচ্ছে নাকো সায় ।
কাঁদবি সেদিন আমার তরে ?
করবি হাহাকার ?
নাকি শোনাবি কাল উল্লাস ধ্বনি
আনন্দ চিত্‍কার ?
থাকবিনা তুই নিরব ওরে
পড়বে দেখিস দুচোখ বেয়ে
একটুখানি জল ,
কাঁদবি নাকি বলনা আমায়
কাঁদবি কিনা বল ??
জীবন খাতার পাতায় পাতায়
করেগেছি কত ভুল
তবুও পাপীর সাধ জাগে হায়
পেতে গোলাপ ফুল ,
ছিলি তুই মোর চোখের মণি
ছিলি কিনা বল ?
আজ আমার তরে ফেলবি না তুই
একটু চোখের জল !
কাল দেখবি যখন চলে গেছি
আমি জগত্‍ ছেড়ে
করবিনা তুই যাচাই ওরে
হাতখানা মোর নেড়ে ?
নাকি রইবি সেথায় ঠায় দাড়িয়ে
ভাববি মনে মনে
ডাকব নাকি যদি সে হায়
একটুখানি শোনে ।
জানি চাইবিরে তুই হাসতে সেদিন ।
পারবিনাকো হায়
অন্তর তোর সেদিন ওরে
দেবেনাকো যে সায় ।
জানি চাইবি সেদিন আমায় টেনে
বলতে কিছু কথা
ফিরতি জবাব আসবে সেদিন
শুধুই নীরবতা ।