শুয়ে শুয়ে ছাদের কড়িকাঠ গুনলে হয়
এখানে তাও নেই
মিহিন রঙ এর পলিশ --
কিছু করার নেই আসলে
এরকম অন্ধকার জোছনা বিহীন রাতে
না আকাশ না জ্বলজ্বলে তারা না তুমি
একাকী অমাবস্যা পার করা ।
জোছনা এলে তোমাকে খুঁজে নেব বেশ
সে তুমি জানো বলেই
ডুব মারো অন্ধকারের রজনী এলে
Comments (5)