সব আকুলতার মানে বুঝতে নেই
১।
এই আমি অন্ধ হলাম
রেগে যেও না ...
এরকম জেগে জেগে অন্ধ
হলাম বলে ,
জানো তো সব আকুলতার
মানে বুঝতে নেই ।।
মাঝে মাঝে
চুপ করে যেতে হয়
পাশ কেটে নিতে হয়
সব অবুঝ খেয়াল ।
২।
ঐভাবে চোখে চোখ রেখো না
আমি কাতর হই
পাশ দিয়ে চলে যাওয়ার কালে
ইশারা কোর না
আমি ব্যাকুল হই ।
Comments (6)