কোন একদিন তোমার ঠোঁট ছুঁইয়ে দেব
ছুঁইয়ে দেব তোমার চোখের পাতা
ভালবাসা বুঝে নেব
তোমার বুকের গহীনে কান পেতে
সেদিন যেন বোলনা এ ভালবাসা নয় ---
জানো তো আমার বুকের ভেতর
একটা অসুখ লুকিয়ে থাকে
সে তোমাকে না দেখার অসুখ
তোমাকে ভালবাসার অসুখ
তুমি পলে পলে বুঝে নাও
এই আমি ভীষন করে
তোমাকেই ভালবাসি ----
Comments (6)