পৃথিবীটাতো একই আছে, বদলে গেছে সবই
বদলে গেছে জীবন যাপন হারায় শৈশব খানি।
ঈদের দিনের সেই দুরন্তপনা ভুলে গেছি আমি
ভুলে গেছি আদায় করতে, ঈদের সেলামী।
দিনের মর্ম একই আছে বদলে অনন্দেরই সংজ্ঞা খানি
বদলে গেছে অতি কাছের সেই প্রিয় চেনা মুখগুলি।
পশুতো সেই আগেরই মতন হয় এখনো কোরবানী
তবু মনের মাঝে পশুত্বের বিস্তার বইছে দিনকে দিনই।
স্বার্থের পিছু ছুটে সবে তাই, বদলে দিচ্ছে সবই
পাল্টাচ্ছে উৎসবের রংটাও, বদলে যাচ্ছি আমি।
Comments (18)