কে আমি নাজরিন নাহার (রিয়া) · Poems · 2018-12-04 · 835 views ভালবাসা, তুমি বড্ড বেশি অকাব্যিক! অনেকটা বেরসিক। ভালবাসা, তোমার মনে ঘুণে ধরা? নাকি আমিই মরিচা! ভালবাসা, তুমি বড্ড বেশি রুক্ষ! অনেকটা গোরা। ভালবাসা, তোমার মনে অন্য বসত? নাকি আমিই ভিটে ছাড়া! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)