প্রেম তুমি অবিনাশ ,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বনাশ ।
তুমি দিয়েছ তরুণকে প্রাণ ,
কেড়ে নিয়েছেও তবে ,
তুমি দিয়েছ তরুণীকে প্রাণ ,
কেড়ে নেও একইভাবে ।
এ জগত প্রেমময় যত দিন রবে ।।
তুমি ফুটিয়েছ তরুণের মুখে
জগত ঢালা হাসি ,
তুমিই আবার কেড়ে  নিলে সব ,
জগত জীবন বাসি ।
তুমি দিয়েছ তরুণীর চোখে
সহস্র স্বপ্নরাজি ,
ধুলো দিয়ে তবে তোমার নাম নিয়ে ,
প্রেমের সাথে ধোঁকাবাজি ।
হে প্রেম ! তুমি কলুষিত নও ,
কলুষিত করেছে তোমাকে এ জগত ,
চোখে মুখে ঠোটে আজ মিথ্যে প্রেম ,
নষ্ট প্রেমের দাওয়াত ।
অপ্রাপ্ত বয়সে যাকে
ধরেছে প্রেমে ,
ধরেছে সত্য প্রেমের লীলায় ,
সেই প্রেম তবে খাটি ,
তবুও ধরা ছোয়ার অন্তরায় ।
এমনইভাবে নষ্ট হয় তাজা তাজা কত প্রাণ ।
তারপরও প্রেম তোমার দিকে সব অন্তরের আহ্বান ।
সহস্র হাজার কালো দিক থাক ,
প্রেম তুমি আমার কাছে শ্রেষ্ঠ ।
পরিপক্ক প্রেম , সত্য প্রেম ,
হিংসাকে করেছে নষ্ট ।
প্রেম তুমি সর্বনাশ , তারপরও শ্রেষ্ঠ ।