সেদিনের মতো আবারও
হৃদয় প্রাঙ্গণে ছড়িয়ে যাক
একটই সূক্ষ্ম অনুরণন
কেবল তোমার , তোমারই হৃদস্পন্দন।,
সেদিনের মতো আজ
হৃদয়ে লাগুক দোলা,
ভালোবাসার ; প্রেমের ;
চারদিকে থাকুক সুভাস তোমার , মিষ্টি সমীরণের।
সেদিনের মতো আজও
ঠিক প্রথম পরিচয়ের মতো,
তুমি গাবে গান
সে পুরনো গান
পুরনো সুরে,
তবু যেন লাগে আজ নিত্য নতুন প্রাণে ।
জাগবে প্রেম তোমারই গানের তানে।
সেদিনের মতো আজও
তোমারই গানে
হৃদয় ঝংকারে
আমার হৃদয় থাকবে চির তোমারই তরে।
Comments (10)