এই ফাল্গুন বিরহের মাস ,
আপনার ভাবনাকে তুলি
আপন চেতনায় ,
আপনাকে আঁকি আমি
আপন কল্পনায় ।
এই ফাল্গুন বিরহের মাস ,
আপনার হৃদয়ে দিয়ে পীড়া ,
আপনার হৃদয়ে এখন বিষের বাস ,
এই ফাল্গুন বিরহের মাস ।
সুদূর গগনে আমি দেখি
আপনার ছায়া ,
নিতান্ত মেকি
আপনার কাজল মায়া ।
এই ফাল্গুন বিরহের মাস ,
কল্পনায় আপনি , আপনার হৃদয়ে আপনারই বাস ।
Comments (12)