অল্প অল্প করি কল্পনা ,
তোমাকে আঁকি হে !
হৃদয়ে , গহীন হৃদয়ে হে !
গহীন হৃদয়ে রক্তিম প্রীতি বিকাশে ।
তোমাকে পাই আমি রবি-ঠাকুরের প্রেমময় গানে ,
জীবনান্দ দাশের কবিতায় , তোমার অমরত্ব উত্থানে ।
অল্প অল্প করি কল্পনা আজই
আনতে পারি না কবিতায় তোমাকে ।
রূপসী !
তুমি আজ নেই আমারও কবিতার শব্দে ।