অপেক্ষা প্রহর গুনি নিরালা,
প্রথম প্রহর গুনি,
রাখালের বাশি শুনি,
রাখালের বাশি বাজানো শেষে,
অপেক্ষা প্রহর গুনি নতুন বেশে।
পাখির আনাগোনা সন্ধ্যা মুখরিত,
পাখিদের সুর শুনি ইতস্তত।
ভাবি নিরালা ভরে হিয়া করুণার রসে,
খাচার পাখি ছাড়িলে কি আর আসে?
সহসা পাখিগুলো যায় চলি,
আমারে বটতলে একা ফেলি।
পরবর্তী প্রহর কাটে,
রাতে তারার গণনায়,
আশা কি সত্যি মিটে,          
খসে যাওয়া ধ্রুব তারায়।
আধার ঘন হয় কুয়াশায়,
অপেক্ষা প্রহর শেষ হয় তামাশায়।
দেখি তোমারে এক পরী রূপে,
আপন রূপে মাধুরী তুমি,
জিজ্ঞেসি, নও কি তুমি আমার সে তুমি?