প্রিয়া,
তোমারে নাহি হেরিছি বহুক্ষণ ধরে,
দূর, বহুদূর, সুদূর,
একটিও পদচিহ্ন নাহি ফেলে,
কেমন করে লোকালে, প্রেমের মাজারে।
প্রিয়া,
সাত সমুদ্র করেছি পার,
তোমারই খুজে,
আখি বুঝে,
অশ্রুজল পড়িছে টপটপ,
হৃদয় কম্পন ধক ধক।
প্রিয়া,
কই তুমি?
যদি চাহ শুনিতে,
কতটুকু ভালবাসি তোমারে?
আড়াল হতে বাহির হয়ে,
জিজ্ঞেস কর, শুনাব তোমারে।
প্রিয়া, বসুন্ধরার দুই মেরুতে
যতটুকু দুরুত্ব বিদ্যমান,
ভালবাসি তোমারে তাহারই সমান।
Comments (22)