কি করেই না দিন কাটে ,
একা নীরবে বাঁজাই বাঁশি আনমনে ,
এই বাঁশি ভালোবাসার বাঁশি ,
সুর দিতে না জানি ,
তোমাকে স্মৃতির বিস্ময়ে বার বার আনি ।
তোমার জন্য ভালোবাসার দ্বার ,
নিত্য খোলা রাখি ,
পাশ কোনে বসে স্মৃতির দিনগুলো স্মরণে
এমনি জলে ভেসে উঠে আঁখি ।
আমি আনমনে বাজিয়ে যাই বাঁশি ।
‘ তুমি সহসা সহসা আস ,
সহসা ভালোবাস , সহসা যাও চলে । ‘ ,
এমনি বলেছি রোজ ,
কতদিন হল কাল ,
এখনও তো নেও নি কোন খোঁজ ।
তবু কি হায় !
অন্য কাউকে জড়ালে তোমার মায়াতে !
চিন্তা কর না ,
পাশে নাই বা থাকি তোমার , তবু রাখব তোমায় ছায়াতে ।
হয়তো , একদিন পার ফিরতে ।
Comments (9)