সিলেটে এখন চলছে অবাধ পতিতা বৃত্তি ।প্রশাসনের নাকের ডগায় এসব চললেও এসব নিয়ে তাদের বিন্দুমাত্র মাথাব্যাথা নেই ।সিলেটের বিশেষ কয়েকটা পয়েন্টে চলছে এই রমরমা দেহ ব্যাবসা ।
বিশেষ করে বাসষ্ট্যান্ড এবং পুলের মুখ নামক এই দুই স্থানে এসব বেশি দেখা যায় ।এসব পয়েন্টে তাদের নারী দালাল এবং পুরুষ দালাল থাকে খদ্দের ধরতে ।এই দুইটা স্থানে কিছুক্ষণ দাড়িয়ে থাকলেই শুনতে পাবেন 'বোর্ডিং ও যাইতায় নি?(বোর্ডিং এ যাবেন?) যদি আপনি হ্যাঁ বলেন তা হলে আপনাকে তারা নিয়ে যাবে বিশেষ কয়েকটা স্থানে বা তাদের ডেরায় ।
পুলিশের কাছে অভিযোগ করেও বা পুলিশের চোখের সামনেই এসব ঘটলেও পুশিশ কোনো ব্যাবস্থা নিচ্ছেনা ।খোঁজ নিয়ে জানা গেছে পুলিশও এদের কাছ থেকে টাকা নেয় ।যার কারণে সিলেট হয়ে উঠছে পতিতাদের স্বর্গ ।
Comments (11)