দিন প্রতিদিন যাই শুনে যাই
কত্তো মৃতুর খবর
কানে কানে যায় ডেকে যায়
আমার মাটির কবর l

প্রতি মৃতু দেয় বলে দেয়
আসবে তুমি কবে ?
আমায় ভুলে রং মাজারে
আর কতকাল রবে ?

এই কবরে সুখের নিবাস
দুখের আবাস কারো
সুখের নিবাস লাভ করিতে
সত্যের জীবন গড়ো l

খোদার প্রিয় খোদার প্রেমিক
বাগ বাগিচায় বাস
পেট পুজারী আমরা যারা
আখের করছি সর্বনাশ l