কত দিন কত রাত
কত সিড়ি কত হাত
কত পথ কত মত
ঘেটে হেটে চললাম l

কত আশা কত লোভ
কত দুখ কত ক্ষোভ
কত সাধ কত বাধ
কত কিছু বললাম l

কত পন কত মন
কত সুখ কত জন
দুখ পেয়ে সুখ নিয়ে
কত পথ ঘুরলাম l

ঘুরে ঘুরে এসে ঘাটে
খালি থলি ধরে হাটে
দুটি চোখ শুধু দুখ
ভেবে ভেবে মরলাম l