ব্যবধান মুজিবুর রহমান মুনীর · Poems · 2014-01-05 · 1550 views তোমার আমার মাঝে ব্যবধান এতই যে যেমন ব্যবধান মাঠের চাতক আর আকাশের মেঘে। মেঘ থাকে আপন ছেড়ে দূরের আকাশে জল দে, বৃষ্টি দে! চাতকের কাঁদন অত উপরে মেঘে কি আর পশে? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)