হলদে তোমার আঁচল উড়ে
হলদে ফুলের পাপড়ি সনে,
হলদে আমার স্মৃতির জগত
চমকে উঠে পুলক বানে।
হলদে পাখি গান গেয়ে যায়
বাঁদর লাঠির হলদে ডালে,
হলদে অাভা আঁছড়ে পড়ে
টোল পড়া ওই নরম গালে।
সরষে ফুলের হলদে ক্ষেতে
মৌমাছিরা কাব্য লেখে,
ঝলকে তোমার হলদে চুড়ি
ভোরের নবীন কিরণ মেখে।
হলদে গাঁদার শতদলে
নীল ভ্রমরা চুম্ দিয়ে যায়,
হলদে পরাগ মেখে অলি
ফুলের কানে গল্প শোনায়।
হলদে ফিতে বাঁধা বেণী
হলদে শাড়ী, কানের দুল,
হলদে পরী খেলছো যেন
ধ্যায়ান ধরার ভাঙ্গছো কুল।।
Comments (7)