আমি নিশিদিন, রই তুমিহীন
ভাবনা অচিন ঘিরে আসে.....
আশা খরধারা, হয় গতিহারা
অভাবিত শংকা প্রকাশে.......
যাতনারা সবে, মহা কলরবে
নিদয় গরবে উঠে বেজে...
কোথা বনফুল, মেঘ এলোচুল
নয়ন চটুল ভুলি নিজে...
ঝেড়ে ফেলে সবি, বেদনার কবি
হৃদয় করবী হাতে লয়ে...
অানমনে ছুটে, ফের পিছুহটে
ব্যথার বুনটে লীন হয়ে....
হায়! কোথা তুমি, কত পথ ভ্রমি
হিয়ার মরমী পাবো প্রাতে..
ঋজু মনোবল, পাথারের তল
খুঁজিছে কেবল মাঝ রাতে..
Comments (12)