ওগো মরুচারিনী---
দূর হতে শুনি তোমার সুর প্রতিধ্বনি,
মোর হৃদয়ে এসে বাজে
দুনিয়া ভুলানো স্বরের গুনগুনানি।
খুলে যায় সম্মুখে মোর
চির বঞ্চিত জীবনের রুদ্ধ দুয়ার,
স্বপনেরা গেলাস ভরে
সামনে এনে ধরে আবে-কওসার।
থরে-বিথরে ফুটে উঠে
বিশুষ্ক শাখে শাখে রঙিণ গোলাব,
লূ-হাওয়ায় উড়ে তোমার
ধূলোয় মলিন ওই কৃষ্ণ হিজাব।
ঝমঝম ঘাঘরা দোলে
মরিয়ম ফুল ফোটা বালূকা পথে,
শুক্লার চাঁদ উঠে ঠোঁটে
ছিটকে এসে দূর আকাশের হতে।
ওগো মরুচারিনী---
পূবের দুয়ার খুলে আশা দিন গুনি।
নৈশব্দিক ভূতল আমার
পরশ মানিকে করো শব্দ মুখর,
প্রবাহিত করো ধমণীতে
ব্যথাস্রুত অবারিত সুখের নহর।।
Comments (9)