অস্পষ্ট স্মৃতির জালে জড়িয়ে অকারণ
নিস্ফল আবেগের এ কি উল্লম্ফন!
দহণের বিষে ভরা সু-তীব্র দংশন
একি উন্মত্ততা! একি খেলা অচেতন!
হায়! নিজেরে আজ অচেনা লাগে বড়ো
কুসুমাকীর্ণ পথ পাড়ি দিয়ে জড়সড়ো!
মিশে গেছে পথ অজানিতে মরু পথে এসে
যেখানে অনন্ত তৃষ্ণা প্রতিকণায় রয় মিশে
অর্ধফোটা পুষ্পের চুয়ে পড়া মাতাল সৌরভ
রুক্ষ সাহারার বুকে তারও মেলে অনুভব
হায়! যেখানে লুন্ঠিত শত স্বপ্ন-আধার
ব্যথা নিঃশেষ শুষে নিলো সুখের পাথার
রৌদ্রক্লিষ্ট বালূকাময় সে বিশুষ্ক চড়ে
স্মৃতির মেঘ-ছায়া কেন এসে পড়ে!
আঁধারের যে আকাশ পেলাম উপহার
তার বুকে মন কেন আঁকে চাঁদ বারেবার!
হায়! এ আবেগ, এ ভুল ছাড়া কিছু নয়
শুধু মিছে, প্রাণ নিয়ে উপহাস করছে সময়।।
Comments (23)