এখানে পড়ন্ত বিকেল...
পায়ে পায়ে ঘরে ফেরার ডাক...
আকাশ মেলেছে গোধূলীর ডানা...
স্বর্ন অাভায় যেন পৃথিবী অবাক...
এখানে ফুল-পাখি নেই..
নেই সবুজের মহামেলা...
ইট-পাথরের বুকে এখানে...
গোধূলীর অাভা করে খেলা...
এখানে ব্যাস্ত নগরী-জনপদ
গতিময় সময়ের ছুটেচলা..
এখানে পড়ন্ত বিকেল..
ক্ষন পরে সন্ধ্যা বিছাবে আঁচল..
সাঁঝের মহিমা ফিকে এখানে..
চারপাশ আলো ঝলমল...
এখানে তৃষিত মরুতা আছে..
নেই তৃষ্ণার একফোটা জল।
এখানে কূঁড়ে খায় কূঁড়ি মেলা স্বপ্ন..
এখানে পথচলা সুখের খোঁজে..
এখানে বেদনারা ঢাকা থাকে...
নিরুপায় মেকি হাসির ভাঁজে...
এখানে বয়ে যায় ব্যতিধারা...
জীবন আর হৃদয়ের মাঝে।।
Comments (10)