প্রতিটি মানুষের কিছু নির্দিষ্ট দায়িত্ব বা কাজ থাকে, যা তাকে একজন সামাজিক মানুষে পরিণত করে। আর এই দায়িত্বই হলো মহান সৃষ্টিকর্তার আমানত মানুষের কাছে। দায়িত্বে অবহেলা মানে আমানতের খেয়ানত। দায়িত্ব যখন সঠিকভাবে পালন করা হয়, তখন একটি স্বচ্ছ সুন্দর পরিবেশ তৈরী হয়। যা সমাজ তথা সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর।
একটি দেশের সরকারি পদ সমূহ বাস্তবিকই গুরুত্বপূর্ণ। হউক না সেটা ১ম বা ৪র্থ শ্রেণীর সরকারি পদ। একটি দেশের উন্নতি অবনতি সব কর্মকর্তা ও কর্মচারী 'র উপর সমানভাবে নির্ভর করে। তাই, প্রয়োজন যোগ্যতার ভিত্তিতে সরকারি পদ সমূহে জনবল নিয়োগ করা। আর এটার দায়িত্ব সরকারের যথাযথ কর্তৃপক্ষের। কেননা, এটাও এক ধরনের আমানত সরকারের প্রতি। ঘুষ, দুর্নীতি, সুপারিশ, স্বজনপ্রীতি 'র মাধ্যমে যোগ্যতা ভিত্তিক কাজ প্রদানের যে আমানত তার খেয়ানত হয়। আর এভাবে নিয়োগকৃত ব্যক্তি বর্গও পদায়নের পর এই সব অপনীতির প্রয়োগ করে। সরকারের সম্পূর্ণ সিস্টেম কে প্রশ্ন বিদ্ধ করে। সরকার যতই রাষ্ট্রের উন্নতি করতে চায় না কেন, সেই উদ্দেশ্য কখনোই সফল হয় না। এর একটি বাস্তব প্রমাণ বর্তমান পরিস্থিতি।
তাই, আসুন নিজ নিজ দায়িত্ব পালন করি। সুখী জীবন কাটাই। সুন্দর পরিশীলিত একটি দেশ গড়ি। আমাদের মানসিক প্রবৃত্তির উন্নয়ন করি।
সর্বোপরি, সৃষ্টিকর্তার প্রদত্ত আমানত রক্ষা করি। ইহজীবন ও পরজীবন এ সফল প্রশান্তিতে থাকার ব্যবস্থা করি।
এমএসবি নাজনীন লাকী
10/12/2014
Comments (21)