ভয় ছমছম নিশীথ আঁধারে
বুক পেতে তোরে দিয়েছিনু ঠাঁই
অগ্নি সেথায় জ্বালিয়ে গেলি
ভোরের আলো ফুটিবার আগেই
তাহা পুড়িয়া হইলো ছাই।।
পুষ্প হাতে গিয়েছিনু যবে
দরোজা করিলি বন্ধ
বুঝিনুরে তবে অভাগার এই
প্রেমের জন্মটাই অবৈধ।।
থাকিস রে তুই সুখনিবিড়ে
আসুক না যত ঝড় বৃষ্টি
আশীর্বাদ মোর থাকিবে সদা
তবে ভুলিতে নাহি পারিবে জানি
জল ছলছল মোর প্রশ্নিল দৃষ্টি।।
-০৯/০৯/২০২৬
Comments (0)
No comments yet. Be the first to comment.