স্মৃতির ফ্রেমে আঁকা জীবনের গল্প
আমার চিন্তক হৃদয়ের সুখাদ্য
সামান্য নয় এ মনের সুখ-স্বপ্ন
বিষাদে ভরে গেছে সকল পদ্য।।
শ্রাবনের গর্জনেও শুষ্ক জীবনের নদী
জোছনার আলোতে কাঁদে হৃদয়ের বাণী
অবেলায় স্বপ্নগুলো মরে যায় যদি
তবুও কবর দিও না তাদের কোন নিয়ম মানি।।
অতীতের মায়াগুলো ফিরে আসে কেন
ফেলে আসা দুঃখরাও ভেঙ্গে দেয় শৃঙ্খল
অপরাধের কালো দাগ মুছে যায় যেন
মেঘের ডাকে নেমে আসুক করুনার জল।।
-১৩/০৯/২০২৬
Comments (0)
No comments yet. Be the first to comment.