ক্ষুদ্রাণু-১৩ মশিউর ইসলাম (বিব্রত কবি) · Poems · 2021-02-16 · 506 views চাকায় জড়িয়ে থাকে ঘর্ষণের উত্তাপ,ভেতরটা অসীম ফাঁকা কোথাও পিস্টন ক্ষয়ে যেতে দেখে,মামুলি কদম হয়ে গেল বাঁকা, পটাশের গন্ধ নাকে ভাসে বলে,অনিশ্চিত হৃদক্রিয়া সিগন্যালে বিকল মানবতা কাঁদে নোনা জলে ঝরে, গোমড়ামুখে আক্ষেপ পোড়াই সকল। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)