একটুখানি মেঘহীন রাতে
আকাশের দিকে তাকিয়ে দেখ,
আমি তারা হয়ে বলবো
এখনো ভালবাসি তোমায়...
একটুখানি তাকিয়ে থাকা
আমার চোখের মনিটরের পাশে রাখা,
একটুখানি তোমার হাতের স্পর্শ
বেঁচে থাকার স্বাদ হাজার বর্ষ।
একটুখানি তোমার সাথে আলাপ
এ হৃদয়ে ফুটে হাজার হাজার গোলাপ।
একটুখানি তোমার সাথে দৃষ্টির বিনিময়
যেন যুগ যুগ ছিলো তোমার সাথে
এ কবির প্রণয়।
একটুখানি তোমার দৃষ্টির আড়ালে
এ মন বলে এই বুঝি হারালে।
একটুখানি তোমার সামনে দাঁড়ালে
এমন করে কেন যে প্রতিটি ক্ষণ পোড়ালে।
একটুখানি তোমার নিবিড় সঙ্গ
শিহরণে দোলে প্রতিটি সারা অঙ্গ।
একটুখানি তোমার অপেক্ষায়
ভাবনাতে চলে আসে উপেক্ষা।
একটুখানি তোমায় পেলে পাশে
সকল দুখের ছায়া নাশে।
একটুখানি তোমার অভিমান ভাঙ্গালে,
ফিরে পাই হাজারটা সুখের সন্ধান।
একটুখানি তোমার সুখ
তৃপ্তিতে উজ্জ্বল মুখ।
শুধুই তো একটুখানি
চাই না অধিক কিছু,
তাহলে দুঃখ কেন নেয় তোমার পিছু।
Comments (20)