এই নিশিতে মুনিরুল্লাহ রাইয়ান · Poems · 2014-04-20 · 1311 views আকাশের চাঁদ-তারা শুইয়ে আছে পানিতে, দোলে ওঠে এই মন কার হাতছানিতে? হাঁটাহাঁটি করে চাঁদ ঢেউ জাগে তিতাসে, নড়ে ওঠে কাশবন, বাঁশঝাড় কি হাসে? জোনাকিরা ছোটাছুটি করে এই নিশিতে, মাথা তুলে ঘাসফুল জোছনার হাসিতে! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (2)