ভর দুপুরে মুনিরুল্লাহ রাইয়ান · Poems · 2014-04-08 · 1139 views ভর দুপুরে রোদের খেলা সবুজ লতা-পাতায়, ঘাসফড়িংয়ের নাচানাচি দেখি ঘাসের মাথায়। আম বাগানে মৌমাছিদের জমছে নতুন খেলা, মেঘ পরীরা হাতি সাজে কখনো বা ভেলা! মাঠের কোণে গাছের ছায়ায় রাখাল বাজায় বাশি, ঘামে ভেজা তাদের মুখে অচিন মায়ার হাসি। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)